হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে কালশী এলাকায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট। তবে দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে মোট ১৩টি ইউনিট কাজ করছে।

আজ সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর যায় দুটি ইউনিট। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর আজিমপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ২

নজরুলের চেতনা ধারণ করে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে হবে: ঢাবি উপাচার্য

রাজধানীর পশুর হাট ও বাস টার্মিনাল ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

রাজধানীর বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মচারী নিহত

শিশু গৃহকর্মীকে নির্যাতন: বিমানের সাবেক এমডি সাফিকুরের স্ত্রীর জামিন নামঞ্জুর

ঈদের ৩ দিনে ২১ হাজার টন বর্জ্য অপসারণে করবে ডিএনসিসি

পশুর হাটের পাশাপাশি এখন ব্যস্ত কামারপাড়া

উত্তরায় ‘কালামানিক-রোনালদো’ তেজগাঁওয়ে ‘মরুভূমির জাহাজ’

রাজধানীর ফুটপাত: ভাগাভাগিতে বাদ পুরোনো হকার