হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীসেবায় কোনো অবহেলা–অনিয়ম সহ্য করা হবে না: ঢাকা সদরঘাটে নৌ প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, এতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারবেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। যাত্রীসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।

এ সময় তিনি অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন ও ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে ওঠানামার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন।

আজ বুধবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী লঞ্চ মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো অবস্থাতেই নৌকা বা ট্রলার ব্যবহার করে লঞ্চে উঠানামা না করার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ যাতায়াত দুর্ঘটনার কারণ হতে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

এ সময় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য কঠোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

পরিদর্শনের সময় নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

‘তামাকপণ্যের মূল্যবৃদ্ধি তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করার কার্যকর পদ্ধতি’

উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীরকে দুদকের জিজ্ঞাসাবাদ, টার্গেটে ডজনের বেশি কর্মকর্তা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আরও ২ মামলায় জামিন বহাল

রাজধানীর লালবাগে গুলিবিদ্ধ সেই তরুণের মৃত্যু, এতিম হলো ১ মাসের সন্তান

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হবে কি না আদেশ ৬ জুলাই

প্রতিবেশী সোহেলের দায় স্বীকার, লাশ লুকাতে বিচ্ছিন্ন করা হয় মাথা

কেরানীগঞ্জে ১৫ লাখ টাকার রেণু জব্দ, নদীতে অবমুক্ত

রাজধানীর বনশ্রীতে মাদ্রাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা শহরকে ফুল ও গাছে সাজিয়ে পরিচ্ছন্ন-বাসযোগ্য করতে চাই: ডিএসসিসি প্রশাসক