হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘গতকাল বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

‎এদিকে জিডিতে বলা হয়, ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকারের বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

‎জানা গেছে, ১৭ মার্চ বিচারপতি গোলাম মর্তূজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারেননি তিনি। এর মধ্যেই তাঁর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। পরে ২২ মার্চ বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান তিনি। এরপর বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন জোহা। আপাতত তাঁর মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত