হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নূরুল ইসলাম (৫২) ও মো. সজিব (৩২)।

মো. নূরুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকায়। বর্তমানে তিনি ঢাকার সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় বসবাস করেন।

তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অপর দিকে গ্রেপ্তার হওয়া মো. সজিব সাভারের আনন্দপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

এর আগে গতকাল সোমবার ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, সাভার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে দলের তিনজন নেতা-কর্মী আহত হন।

ঘটনার পর ঢাকা জেলা পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবে মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, আটক দুজনকে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

সাখাওয়াত ইমতিয়াজ আরও বলেন, মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর করতে ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

শিশু অপহরণ-হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম