হোম > সারা দেশ > ঢাকা

পূজায় প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে: সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবার পূজায় সরকার চার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে দুই থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান প্রমুখ।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার