হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নবাবগঞ্জ প্রতিনিধি

ধর্ষণ মামলার আসামি মঙ্গল শেখ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মঙ্গল শেখ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মঙ্গল শেখ (৬০) ও তার স্ত্রী লিপি বেগম (৪০)।

নবাবগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান জানান, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি স্ত্রীকে সহযোগী হিসেবে ব্যবহার করে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মঙ্গল শেখের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ জানান, গ্রেপ্তার দুজনকে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত