হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগ ১৪৪ জন, ওয়ারী বিভাগ ৯৫ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, লালবাগ বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৪৪ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮টি ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম ও ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু ও ২টি কাটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

চাঁদা না পেয়ে এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন ধরাল দুর্বৃত্তরা

সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ

দফায় দফায় গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানবাধিকার পরিষদের ক্ষোভ

শান্ত সাভার, উৎপাদন বন্ধ আশুলিয়ার শতাধিক কারখানায়

বাসায় ঝগড়া, কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেল সহোদর বড় ভাইয়ের

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

জামিন নিতে এসে আদালত চত্বরে ক্ষিপ্ত পরীমণি, নিরাপত্তারক্ষীদের বিশৃঙ্খলা

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দীপ