হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর লালবাগে গুলিবিদ্ধ সেই তরুণের মৃত্যু, এতিম হলো ১ মাসের সন্তান

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গুলিতে আহত রাফি হোসেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর লালবাগ শহীদনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত রাফি হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনেরা জানিয়েছেন, ডান পাঁজরে একটি গুলি বিদ্ধ হয়েছিল রাফির। প্রথম থেকেই অবস্থা সংকটাপন্ন ছিল। ঘটনার দিনই তাঁকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই আজ মৃত্যু হয়েছে। রাফির এক মাস বয়সী মেয়েটা এতিম হয়ে গেল!

আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে গুলিতে আহত হন রাফি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার দিন (১৪ মে) আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. সজিব জানান, ওই এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কি না। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তাঁর বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করেন। ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। তাঁর মা মোমেনা বেগম জানান, রাফি টি শার্ট প্রিন্ট করে এরপর অনলাইনে বিক্রি করেন। বিবাহিত ছিলেন তিনি। মেহেরজা নামে মাত্র এক মাস বয়সী একটি মেয়ে রয়েছে রাফির।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক বলেন, গত বৃহস্পতিবার পূর্বশত্রুতার জেরে রাফি হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন। আজ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এই ঘটনায় নিহতের স্বজনেরা একটি মামলা করেছেন। সাহাবুদ্দিন ও রেজাউল নামে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আরও ২ মামলায় জামিন বহাল

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হবে কি না আদেশ ৬ জুলাই

প্রতিবেশী সোহেলের দায় স্বীকার, লাশ লুকাতে বিচ্ছিন্ন করা হয় মাথা

কেরানীগঞ্জে ১৫ লাখ টাকার রেণু জব্দ, নদীতে অবমুক্ত

রাজধানীর বনশ্রীতে মাদ্রাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা শহরকে ফুল ও গাছে সাজিয়ে পরিচ্ছন্ন-বাসযোগ্য করতে চাই: ডিএসসিসি প্রশাসক

ডিএনসিসিতে কোরবানির ১১ পশুর হাট, ইজারাদারকে মানতে হবে ৩৯ শর্ত

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

শিশু জন্মের পরই হাসপাতালে জন্মনিবন্ধন ও পথশিশুদের জন্য শর্তযুক্ত ভাতার দাবি