হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় বাসচালক-সুপারভাইজারকে হত্যা: ঘটনার বর্ণনায় যা বললেন সহকারী

সাভার (ঢাকা) প্রতিনিধি

মিরপুর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাসে বাড়তি ভাড়া আদায় নিয়ে তর্কাতর্কিতে চালক-সুপারভাইজারকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে বেঁচে যাওয়া চালকের সহকারী পুলিশকে জানান, তর্কাতর্কিতে চলন্ত বাসে এক যাত্রী প্রথমে হুমকি দেন। পরে বাস আশুলিয়ার ইপিজেড এলাকায় পৌঁছালে বেশ কয়েকজন যুবক বাসে উঠে বাসচালক ও সুপারভাইজারকে মারধর করে। 

আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে চালকের সহকারীর বরাতে এসব তথ্য জানান আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান। 

এর আগে দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে বাসচালক-সুপারভাইজারকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন—ইতিহাস পরিবহনের বাসচালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। তাঁরা বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করে আসছিলেন। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া চলমান।

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ

জাল টাকা নিয়ে সোনা কিনতে গিয়ে গ্রেপ্তার রুবেল কারাগারে

ভূমিকম্প মোকাবিলায় ভারী যন্ত্রপাতি নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব

রাজস্ব দিতে চান প্রায় ২ লাখ ব্যাটারিচালিত অটোরিকশার মালিক

রাজধানীতে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণে জনবল নিয়োগ নিয়ে অপপ্রচার, থানায় জিডি করলেন ইউএনও

বিমানবন্দরের বাইরে পরিত্যক্ত গাড়ির ভেতর প্রায় ৪ কোটি টাকার সোনা

হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন পেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায়, দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে লাখ টাকার গাঁজাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক গ্রেপ্তার