হোম > সারা দেশ > ঢাকা

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আজ শনিবার সকালেও অবস্থান করতে দেখা যায় বিক্ষোভকারীদের। গতকাল থেকে শুরু হওয়া এই অবরোধে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। সকালেও সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তাঁরা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

চারদিকে কুয়াশা আর হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও শাহবাগ মোড় আন্দোলনের উত্তাপে সরব। হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

জাবের বলেন, ওসমান হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তাঁরা। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তাঁরা শাহবাগ ছাড়বেন না। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাঁদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন।

ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, এই হত্যাকাণ্ডের বিচারে সরকারের আগ্রহ নেই। হত্যার বিচার না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।

ওমর বিন হাদি বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাঁকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে নিযুক্ত করতে হবে।

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

এই ঘটনায় গত মঙ্গলবার ‘শহীদি শপথ’ নেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। ৩০ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।

উত্তরায় পাখির চোখে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার

উত্তরায় সিসিটিভিতে ভোটকেন্দ্রে নজরদারি করবে সেনাবাহিনী

বিমানের সাবেক এমডির বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের যে বর্ণনা দিলেন আদালত

কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ না হলে নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা বেশি থাকত: আইজিপি

এবার ভোটকেন্দ্র দখলে নিয়ে সিল মারার ঘটনা ঘটবে না: আইজিপি

জুলাই আন্দোলনে লুট হওয়া ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি: আইজিপি

ট্রাক, পিকআপে করে বাড়ি ফিরছেন ভোটাররা, ভাড়া কয়েক গুণ বেশি

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ভোটের আগে ঘরমুখী মানুষের ঢল, ট্রেনের ছাদও ভরপুর

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ