হোম > সারা দেশ > ঢাকা

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে আনসার ব্যাটালিয়নের ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তাঁরা।

আজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ জন্য শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে আনসার ব্যাটালিয়নের ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গোয়েন্দা ইউনিটও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনেও ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মোতায়েন করা আনসার সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। একই সঙ্গে সড়কে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখা, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাহিনীর তৃণমূল পর্যায়ের তথ্যের ভিত্তিতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা, শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা এবং রাষ্ট্রীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সংকটময় পরিস্থিতিতে পেশাদার আচরণ, শৃঙ্খলা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডে

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মিরপুরে হামলায় আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

ডিবি হেফাজতে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদন

অক্টোবরে ঢাকায় ১১ হাজার ৭৫৩ মামলা নিষ্পত্তি, কারাদণ্ড ৮২৩৫ জনের