হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ফেরদৌস আলম । ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের সদস্য ফেরদৌস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফেরদৌস আলম পাহাড়ী তেলিপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ফেরদৌস আলম পাহাড়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট জেলার নাগরপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মসূচি চলাকালে হামলা চালানো হয়। এই ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মির্জাপুর থানার হিমেলের চোখ অন্ধ হওয়ার মামলার আসামি হিসেবে কারাভোগ করে জামিনে মুক্তি পান যুবলীগ নেতা ফেরদৌস আলম পাহাড়ী।

দেশে এলপিজির বাজারের সঙ্গে বাড়ছে দুর্ঘটনা, সচেতনতায় গুরুত্ব নেই: বিশেষজ্ঞমত

রাজধানীতে বাসা থেকে মাথাবিহীন সাত টুকরা লাশ উদ্ধার

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: আত্মসমর্পণের পর একজনের জামিন, আরেকজনের আবেদন প্রত্যাহার

হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে: চিফ হুইপ

হাদি হত্যা মামলা: ১৪ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত

ইকরার আত্মহত্যা: যাহের আলভীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ২৪ জুন

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কারিনা কায়সারের তিনটি জানাজা হবে, রাত ১০টায় শহীদ মিনারে

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তের বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ