হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর কমলাপুর এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর পানির ট্যাংকের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত রোমান প্রধানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগো মোহন গ্রামে। বাবার নাম সিরাজ মিয়া। বর্তমানে মুগদা মান্ডা প্রথম গলির রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে কমলাপুর পানির ট্যাংকের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, স্থানীয়দের কাছে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রাত ১২টা থেকে আজ ভোর পর্যন্ত কোনো এক সময় এই ঘটনা ঘটেছে।

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডে

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মিরপুরে হামলায় আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

ডিবি হেফাজতে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদন

অক্টোবরে ঢাকায় ১১ হাজার ৭৫৩ মামলা নিষ্পত্তি, কারাদণ্ড ৮২৩৫ জনের