হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় ‘মাদক কারবারি’র কোপে গুরুতর আহত এসআই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মুগদা থানার মদিনাবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এক পুলিশ সদস্য ‘মাদক কারবারি’র কোপে গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল। তিনি মুগদা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।

আজ বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

ওসি জানান, মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল মদিনাবাগ ময়লা বস্তি এলাকায় যায়। এ সময় অভিযুক্ত মাদক কারবারি হঠাৎ পেছন থেকে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। কোপটি তাঁর চোখের পাশে লাগে এবং গুরুতর জখম হয়।

হামলার পরপরই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের একাধিক স্থানে জখম রয়েছে এবং কয়েকটি স্থানে সেলাই লাগবে।

ওসি সাজেদুর রহমান আরও বলেন, ঘটনাস্থল অন্ধকার ছিল। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনে থাকা চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নবী

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ দালাল আটক

দুদকের তলবে হাজির হননি বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদ

হত্যাসহ ৩ মামলায় মমতাজের জামিন

রাজধানীর পল্টনে ২৮ মামলার আসামি লালন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৫৯২ মামলা, এবারও শীর্ষে মিরপুর

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব

অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার