হোম > সারা দেশ > ঢাকা

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৯২ বার পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩১ অক্টোবর। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই তারিখ ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে ৯২ বার পেছান হলো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন। 

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর থানা-পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চার দিনে কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলার তদন্ত পরে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু তারাও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র‍্যাব তদন্তভার গ্রহণ করে। গত নয় বছরেরও বেশি সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কোনো সংস্থা। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারেনি। 

হত্যাকাণ্ডস্থল থেকে উদ্ধার করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য বহু অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু রহস্য উদ্ঘাটনের ফলাফল শূন্যই থাকে। তদন্ত সংস্থা মাঝে মাঝে আদালতে প্রতিবেদন দাখিল করে জানায়, রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। তদন্ত সংস্থার ওই ধরনের প্রতিবেদনের ভেতরেই মামলার তদন্ত সীমাবদ্ধ রয়েছে।

দুর্নীতির অভিযোগের পর সাভারের সাবরেজিস্ট্রারকে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত

যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

ঢাকার কলাবাগান থানার এসআই ৬ দিন ধরে ‘নিখোঁজ’

স্ত্রী-সন্তান বিদেশে, বাসা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

রায়েরবাজারে নতুন থানার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে

মাঝিকে হত্যা করে নৌকা নিয়ে চম্পট, ২০ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদণ্ড