হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৬ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বর্তমানে তাঁরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম বলেন, এস এম আসলামের বিরুদ্ধে চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে। এ কারণেই তাঁকে ডেকে নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জহির জানান, তরুণ দলের সভাপতি তোফাকেও আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ সুপারের কাছ থেকেই জানা যাবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘তোফা ও আসলামকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাবির হলে তোফাজ্জল হত্যা: পলাতক ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ

জনগণের ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা নেই: সাবেক উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট

ডিএনসিসিতে বিতরণের প্রথম দিনে ফ্যামিলি কার্ড পেল ৫০৯ পরিবার

রাজধানীর আজিমপুর ও মগবাজারে বাসা থেকে গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার

বিপুল মাথার খুলি ও হাড় জব্দ: দীর্ঘদিন ধরে অবৈধ বাণিজ্য করতেন ডেন্টালের দুই শিক্ষার্থী

রেশনিং পদ্ধতির জ্বালানি ঈদযাত্রায় নৈরাজ্য বাড়াবে: যাত্রী কল্যাণ সমিতি

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা