হোম > সারা দেশ > ঢাকা

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল মঙ্গলবার দুপুরে দুই ইরানিকে ছিনতাইকারী বলে লোকজন জড়ো করে মারধর করা হয়। ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজ বুধবার দুপুরে জানান, গতকাল দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাঁদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী আখ্যা দিয়ে ‘মব’ (লোক জড়ো) সৃষ্টি করা হয়। এ ঘটনায় আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নামে মামলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তাঁর নাতি মো. মেহেদী (১৮)। তাঁরা বাংলাদেশে ঘুরতে এসেছেন।

পুলিশ জানায়, আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। ওই বাংলাদেশি দুই বিদেশি নাগরিককে তাঁর গাড়িতে করে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। ৯৯৯–এ কল পেয়ে পুলিশ দুই ইরানিকে উদ্ধার করে।

আইন কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, এমপি-ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

চেক প্রতারণার আরেক মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

মন্ত্রণালয়ের নতুন ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

রাজধানীতে ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি

রাজধানীর কলাবাগানে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতা আটক

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি