হোম > সারা দেশ > ঢাকা

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের (৩১) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার এক নম্বর আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার র‍্যাব-১৫ ও র‍্যাব-৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেটে যৌথ অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।

র‍্যাবের ভাষ্য, ১ আগস্ট বেলা ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন অক্ষর সৌভিক রায়। উড্ডয়নের সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধারব্যবস্থা না থাকায় দেরিতে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক অক্ষর সৌভিক রায়কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ ঘটনার পর কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

সাভারে পুলিশের অভিযানের মধ্যে ছাত্রদল নেতার মৃত্যু, পাঁচ সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

জনস্বাস্থ্য সেবা: ২১২ নগর স্বাস্থ্যকেন্দ্রে অনিশ্চয়তার ছায়া

গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর: দেয়ালে দেয়ালে অভ্যুত্থানের গল্প

৫৭ লাখ টাকার জাল নোটসহ বনানীতে পুলিশের হাতে আটক এক

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার দম্পতি

গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় এবার গ্রেপ্তার মডেল মিষ্টি

অর্থ আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংকের সাবেক চার কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

খণ্ডিত মরদেহ: সেই নারীর হাতে ট্যাটু-চুলে সোনালি রং, এখনো মেলেনি পরিচয়