হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ছবি: সংগৃহীত

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের রাজধানীর দুটি ফ্ল্যাট জব্দ ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সরকারি পরিচালক মো. রুহুল হক ফ্ল্যাট ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদন অনুযায়ী, মাধবী দেবনাথের নামে রাজধানীর গুলশান-১ এ গ্যারেজসহ ৩১৪৭.৯০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও বসুন্ধরা আবাসিক এলাকার ১৫৬৩ ফুটের একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুটি ফ্ল্যাটের মোট মূল্য ধরা হয়েছে ৮২ লাখ ৬৯ হাজার ১২৪ টাকা। অন্যদিকে দুদকের আবেদন অনুযায়ী ৭টি ব্যাংক হিসেবে থাকা মোট ৫১ লাখ ৭০ হাজার ৮৯৮ টাকা ৬৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নথি পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর স্ত্রী মাধবী দেবনাথের এসব সম্পদ অবৈধভাবে অর্জিত সম্পদ। দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, এসব সম্পদ মাধবী দেবনাথ অন্যত্র বিক্রি, স্থানান্তর ও হস্তান্তর করার চেষ্টা করছেন। এ কারণে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক।

এআই ছবি দিয়ে উত্তরার মেট্রোরেল নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে অব্যাহতি

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল