হোম > সারা দেশ > ঢাকা

জুরাইন কবরস্থানে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর জুরাইন কবরস্থান থেকে এক দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কবরস্থানের ভেতর একটি কার্টন থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম রেজা জানান, দুপুরে খবর পেয়ে জুরাইন কবরস্থানের ভেতর থেকে ওই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি একটি কাগজের কার্টনের ভেতর ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।