হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ডিবি প্রধান হারুন মাস্ক পরে দেওয়াল টপকে পালিয়ে যান

নিজস্ব প্রতিবেদ, ঢাকা

পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উধ্বতন কর্মকর্তারা আজ দুপুর থেকে এক সঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ালেসে আর নির্দেশনা দেননি। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও  সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।

পুলিশ সদর দপ্তরের তিন জন পরিদর্শক আজকের পত্রিকা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, বিকেলে হারুন অর রশীদসহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান, সেখান থেকে তারা কই গেছে তা আর জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল।

আইজিপি, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাডে উঠে হেলিকপ্টারে করে পালিয়ে যান।

এর আগে যাত্রাবাড়ী থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায়। তখন হারুন থানার ওয়ারলেসে (ভিক্টর–৩) ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলে। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না। 

এবিষয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও খবর পড়ুন:

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৪, আরসা ও তেহরিক-ই-তালেবানের দিকে ইঙ্গিত

আশুলিয়ায় দুই দিনের ব্যবধানে দুই বাড়িতে ডাকাতি, আতঙ্কে বাসিন্দারা

সাভারে শিক্ষার্থীকে পিটিয়ে আহতের অভিযোগ স্কুলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে

‘শ্রম আইনের সংশোধনী পর্যাপ্ত নয়’

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে পড়েছে ২৭৫৯ ভোট

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে হোসাফের মোয়াজ্জেমকে অব্যাহতি

আধিপত্যের দ্বন্দ্বে টিটন হত্যা, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের মনোনয়ন বাতিল, পাল্টাপাল্টি বক্তব্য

দশম দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

সড়ক নিরাপত্তায় ডিএনসিসি ও ব্লুমবার্গের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে