হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার করিম শেখের স্ত্রী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। শুনেছি ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টার দিকে মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী এলাকা দেওয়ানকান্দিতে রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাহাঙ্গীর বিজয়ী

‘ভুলে’ ভোট দেওয়া হলো না মাজেদা খাতুনের, পোলিং কর্মকর্তা প্রত্যাহার

দুপুরেই ফাঁকা সাভারের ২ ভোটকেন্দ্র, গল্প করে সময় পার নির্বাচনী কর্মকর্তাদের

ঢাকা-১৮: শেষ সময়ে বিশৃঙ্খলার আশঙ্কা ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুলের

‘প্রথমবার ভোটার হয়েই নতুন পরিবেশ পেয়েছি, ভোট দিতে ঝামেলা হয়নি’

ঢাকা-১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এস এম জাহাঙ্গীর

ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা