হোম > সারা দেশ > ঢাকা

মাদকের জন্য মাকে ছুরি ধরেন বাবা, কেড়ে নিয়ে বাবাকে ছেলের হত্যা, মায়ের মামলায় গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) ভোরে কিশোর ছেলের ছুরিকাঘাতে বাবা মো. ইসরাফিল (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। ডেমরা উত্তর বাজার জামে মসজিদের পাশে আব্দুল বাতেনের ভাড়া বাড়িতে এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রস্তুত করেন। পরে সোমবার বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত ইসরাফিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন সুতালারা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। এ বিষয়ে মৃতের স্ত্রী ছুরাইয়া (৪৫) ডেমরা থানায় সোমবার রাতে তাঁর কিশোর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই ছেলে ও ১ মেয়ে নিয়ে ছুরাইয়া তার মৃত স্বামী ডেমরা উত্তর বাজার এলাকায় বসবাস করতেন। গত সোমবার ভোরে নিহত ইসরাফিল তার স্ত্রীর ছুরাইয়ার কাছে মাদকের জন্য ৫০০ টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ সময় ইসরাফিল ছুরি নিয়ে তার স্ত্রীকে মারতে আসে। এ ঘটনায় তাদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হলে কিশোর ছেলেও বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং বাবার হাতে থাকা ছুরি কেড়ে নেয়। এদিকে ঝগড়াঝাঁটির একপর্যায়ে কিশোর ছেলে উত্তেজিত হয়ে বাবা ইসরাফিলের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর ছেলেকে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে কিশোর ছেলেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে