হোম > সারা দেশ > ঢাকা

ড. ইউনূসকে তাজউদ্দীনের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন তাঁর দুই সন্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শারমিন আহমদ ও তানজিম আহমেদ সোহেল তাজ। ছবি: প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ মেয়ে শারমিন আহমদ এবং ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। এ সময় তাঁরা ২৩ জুলাই তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দীনের ছেলেমেয়ে সাক্ষাৎ করেন বলে প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ২৩ জুলাই তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানোর জন্য তাঁরা সাক্ষাৎ করেছেন। এ সময় শারমিন আহমদ তাঁর লেখা ‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা