হোম > সারা দেশ > ঢাকা

১৩ বছরের মায়ের কোলেই থাকছে ৭ মাসের শিশু, স্থায়ী সিদ্ধান্ত পারিবারিক আদালতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

ঢাকার হাজারীবাগের ১৩ বছর বয়সী এক কিশোরী ও তার সাত মাস বয়সী শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ের শুনানিতে আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে শিশুটির স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে পারিবারিক আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী সাত মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুটি আপাতত তার মায়ের কাছেই থাকবে। শিশুর সর্বোত্তম স্বার্থ, প্রচলিত আইন ও তার দুগ্ধপোষ্য হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থায়ী অভিভাবকত্বের বিষয়টি পারিবারিক আদালতেই নিষ্পত্তি হবে।

কিশোরীর পরিবারের দাবি, সপ্তম শ্রেণিতে পড়ার সময় কিশোরীর সঙ্গে টিকটকে পরিচয় হয় যুবক শাকিল মিয়ার। পরে তাকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে নোটারির মাধ্যমে কথিত বিয়ের কাগজ তৈরি করা হয়। সেটা কোনো বৈধ কাবিন হয়নি। পরে কিশোরী সন্তান জন্ম দেন। কয়েক মাস পর শিশুটিকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়। এরপর চলতি বছরের ২০ মে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করেন কিশোরী। লিগ্যাল এইডের নির্দেশে গত ২৮ জুলাই পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।

আজ ওই আবেদনের ওপর চূড়ান্ত শুনানি হয়। শুনানির সিদ্ধান্ত অনুযায়ী, কিশোরী টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও করতে পারবে না। কিশোরী এ বিষয়ে অঙ্গীকারও করেছে।

এদিকে কিশোরীর স্বামী শাকিল মিয়া শিশুর অভিভাবকত্ব চেয়ে ঢাকা পারিবারিক আদালতে মামলা করেছেন। সে মামলায় আদালত যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, ভবিষ্যতে শিশুর স্থায়ী অভিভাবকত্ব সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

কিশোরীর আইনজীবী মৃণাল কান্তি মিত্র বলেন, লিগ্যাল এইড কর্মকর্তা দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার চেষ্টা করেছিলেন। কিন্তু তা সফল হয়নি। তাই আপাতত তিনি শিশুকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া কিশোরীকে শর্ত দেওয়া হয়েছে, তিনি টিকটক করবেন না এবং অনলাইনে অপরিচিতদের সঙ্গে যোগাযোগ করবেন না।

আইনজীবী আরও বলেন, কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, কথিত বিয়ে, যৌন নির্যাতন ও প্রতারণার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি নিয়েছে কিশোরীর পরিবার।

প্রেসক্লাবের সামনে দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে অবরুদ্ধ শান্তা ফারজানা

বিএনপি কর্মী পলাশ হত্যার রহস্য উন্মোচন, চার আসামির জবানবন্দি

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে দুই ভাসমান মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫

সংসদীয় ও বিচারব্যবস্থার কাঙ্ক্ষিত কাঠামো এখনো গড়ে ওঠেনি: জহির উদ্দিন স্বপন

গোসলখানা থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, দুই শিক্ষক কারাগারে

দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টায় সংঘর্ষের সূত্রপাত: জবি উপাচার্য

এনসিপির কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: বাকি জীবন কারাগারে থাকতে হবে ছয় যুবককে

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭