হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ওই তরুণীর প্রেমিক তাঁকে ধর্ষণ করেন। গতকাল শনিবার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

ঘটনার পর ধর্ষণের শিকার তরুণী আজ রোববার আশুলিয়া থানায় মামলা করেছেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তরুণীর প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামগড়া এলাকার সিফাত (১৯), মো. মোমিন শেখ (২০) ও মো. সুমন শেখ (১৮)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, তরুণীর সঙ্গে মোমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল মোমিন ওই তরুণীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। মোমিনের কথামতো ওই তরুণী দুপুর ১২টার দিকে জামগড়া এলাকায় যান। এরপর মোমিন তাঁকে তাঁর বন্ধু সিফাতের বাসায় নিয়ে যান। ওই বাসায় নিয়ে মোমিন, সিফাত ও সুমন তাঁকে পালাক্রমে ধর্ষণ করে গা ঢাকা দেন।

ওসি আরও বলেন, ধর্ষণের শিকার তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়।

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে: দিলারা চৌধুরী

অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: স্বামী সাফি উল্লাহকে জামিন দেননি আদালত

টিসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, চুক্তি নবায়ন চান ডিলাররা

১১৯ কোটি টাকা আত্মসাৎ: মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড

রাজধানীতে ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী দম্পতি রিমান্ডে

ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১০

গান–গল্পে ছায়ানটে উদ্‌যাপন কবি সুফিয়া কামালের জন্মদিন