হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার সাভার ও ধামরাইয়ে আধা ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার

ধামরাইয়ে বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভার ও ধামরাইয়ে দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে দগ্ধ বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রথম আগুন দেওয়া হয় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা একটি বাসে। এর আধা ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন দেওয়া হয় সাভারের বিরুলিয়ার এলাকায় দাঁড় করিয়ে রাখা অপর একটি বাসে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন ধরার খবর পাই। বাসটি ধামরাই ও রাজধানীর গুলিস্তানের মধ্যে চলাচল করত। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। তারা রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশ কিছু অংশ পুরে যায়।’

ওই কর্মকর্তা বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, ‘রোববার রাত ১১টার দিকে বিরুলিয়ার বটতলা এলাকায় চালক বাস রেখে খাওয়ার জন্য যায়। এ সময় দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়।’

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই