হোম > সারা দেশ > ঢাকা

বাবুল আক্তার চতুর মানুষ, পিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ঢাবি প্রতিনিধি

রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমারসহ ছয়জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগমের আদালতে মামলার আবেদন করেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। 

বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনা তদন্তের ছয় বছরে একাধিক মোড় নিয়েছে। সময় যত গড়াচ্ছে, হত্যার ঘটনা ততই রহস্যময় হয়ে উঠছে। তাই এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন বাবুল আক্তার, এনেছেন বিভিন্ন অভিযোগও। পিবিআইয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

বাবুল আক্তারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই কখন কী বলে, সেটা ওনার ব্যাপার, সে ব্যাপারে কোনো মন্তব্য নেই। বাবুল আক্তারের বিষয়টা পিবিআই তদন্ত করছে। তদন্তাধীন বিষয় নিয়ে কেন কথা বলছে? বাবুল আক্তার যে সমস্ত কথা বলছে, সেগুলো বাস্তবসম্মত কি না, সেটা তদন্তের পরেই বের হয়ে আসবে। আমাদের তদন্ত টিমের ওপর ভরসা রয়েছে। টিম যতগুলো অনুসন্ধান করেছে, সবগুলোই বাস্তবসম্মত এবং সবগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলার আসামিকে তারা চিহ্নিত করেছে। কাজেই আমি মনে করি, পিবিআই ভুল করবে না।’ বাবুল আক্তার যে প্রশ্নগুলো করেছেন, তদন্তে সব বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন কামাল।

যাঁরা দায়িত্বে তাঁদের বিরুদ্ধেই অভিযোগ, তাহলে তাঁরা কীভাবে তদন্ত করবেন—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তদন্তের পরেই সবকিছু চলে আসবে।’

শনিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে বাংলা মহিলা ঐক্য পরিষদের আয়োজনে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থসামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন ২০৪১’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের গুলি এসে বাংলাদেশের সীমান্তে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি প্রতিবাদ করেছে। রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রীয় পর্যায়েও এটার প্রতিবাদ করছি। আমরা মনে করি তারা খুব শিগগির সংযত হবে। তাদের গোলাগুলি এদিকে যাতে না আসে, খেয়াল রাখার জন্য বলেছি।’ 

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার কাছে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বাবুলের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে তার শ্বশুরের করা মামলার অভিযোগপত্রে তাঁকে (বাবুল আক্তারকে) প্রধান আসামি করা হয়েছে। 

আনিসুল হকের অস্ত্র মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২১ জুন

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

তিন প্রতিমন্ত্রী, এক এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল ভবনে অবস্থান

রাজধানীতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে পথচারী নিহত

ঢাবির কুয়েত মৈত্রী হলে অসুস্থ শতাধিক ছাত্রী, বসেছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প

১১৩ বছরের কেসিদে ইনস্টিটিউটের সভাপতি নাসির ও সম্পাদক জামাল

সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার

বসতঘরে আগুনে দম্পতির মৃত্যু

হাওরাঞ্চলে বিপর্যয়ে দায়ীদের বিচার দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ