হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন অভিযান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক ভবন এবং দুটি কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় মিরাশপাড়া নদীবন্দর এলাকার মোহাম্মদিয়া কালার ট্রেডিং ও মোহাম্মদিয়া ইয়ার্ন ডাইং নামক দুটি কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ৭৫ হাজার করে ১ লাখ ৫০ হাজার টাকা এবং একটি আবাসিক ভবনের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মেজবা-উর-রহমান, উপব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল