হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশায় সহযাত্রী তরুণীকে অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে অটোরিকশায় তরুণীকে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

‎পোস্টে বলা হয়, গত ১৪ এপ্রিল সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় তাঁর মুখোমুখি বসা এক বয়স্ক ব্যক্তি বারবার অশোভন অঙ্গভঙ্গি করছেন। ‎

‎ওই ছাত্রী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙ্গা যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন এবং সে সময় এ ঘটনা ঘটে। অটোরিকশা থেকে নামার পর তিনি এ বিষয়ে জিজ্ঞাসা করলে ওই বৃদ্ধ ঘটনাটি অস্বীকার করেন।

‎পুলিশের ফেসবুক পোস্টে জানানো হয়, এরই মধ্যে ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।

‎‎পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু রয়েছে। হটলাইন নম্বরগুলো হলো—০১৩২০০০২০০১,০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এ নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা কার্যকর থাকে।

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন