হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ের নিরাপত্তায় সেনাবাহিনী, শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র–জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে সচিবালয় এলাকা ছেড়ে পালিয়েছে আন্দোলনরত আনসার সদস্যরা। অনেককে ইউনিফরম খুলে হাতজোড় করে মাফ চাইতেও দেখা গেছে। বর্তমানে সচিবালয়ের নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ।

অপরদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয় থেকে কার্জন হল হয়ে শহীদ মিনারে জড়ো হয়। এর আগে সচিবালয় এলাকায় শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয়।

আজ রোববার রাত ৯টা পর্যন্ত আনসার সদস্যরা সচিবালয়ের ফটক না ছাড়ায় ভেতরে আটকা পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমও সচিবালয়ে আটকা পড়েন।

এই খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। পরে তারা লাঠিসোঁঠা ও মিছিল নিয়ে সবিচালয়ের দিকে আসে। প্রথমে আনসার সদস্যরা কিছু ছাত্রকে মারধর করে। পরে বিপুল সংখ্যক ছাত্র–জনতা এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়ের মধ্যে সংষর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। এক পর্যায়ে ছাত্র–জনতার কাছে টিকতে না পেরে আনসার সদস্যরা পালিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ–যুবলীগ একযোগে আনসার সদস্যদের পোশাক পরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। প্রথমে দিকে সাধারণ শিক্ষার্থীরা মারধরের শিকার হলেও পরে সবাই এক সঙ্গে ধাওয়া দিলে। পোশাক খুলে পালিয়ে যায় আনসার সদস্যরা।

আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে দেখা যায়, অনন্ত হাজার দু–এক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। তাঁরা নানা রকম স্লোগান দিচ্ছেন। তাঁদের নিরাপত্তায় আশেপাশে সেনা ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন।

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু