হোম > সারা দেশ > ঢাকা

লাভেলো আইসক্রিমের এমডি ইকরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইকরামুল হক। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইকরামুল হক, তাঁর স্ত্রী নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বুধবার এই নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেড থেকে বিপুল ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে, যা অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, তাঁরা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগ আটকানো একান্ত প্রয়োজন।

খামারবাড়ি: কর্মকর্তারা দ্বন্দ্বমুখর থামছে না অস্থিরতা

রাজধানীর পল্লবীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

আদাবরে বিএনপি নেতা খুন: ৫ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৮২ জন আটক

রমনা পার্কে অপহরণের চেষ্টা থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, ভুয়া সাংবাদিক আটক

রাজধানীতে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

বনানীতে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

চকবাজার খাজা মার্কেটে আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট