হোম > সারা দেশ > ঢাকা

মাসুদ উদ্দিন চৌধুরীকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

এক-এগারোর আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন জানানো হয়েছে। আজ বুধবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এ আবেদন করা হয়েছে।

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী। সেদিন মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদ উদ্দিন চৌধুরী বর্তমানে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন। গত মঙ্গলবার তাঁকে পাঁচদিনের রিমান্ডে দেওয়া হয়।

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে। তাঁরা সরকার-নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে তাঁরা রিক্রুটেড শ্রমিকদের অবৈধভাবে ক্ষতিসাধন করে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ গ্রহণের অসৎ উদ্দেশ্যে সরকারদলীয় এমপির প্রভাব খাটিয়ে অপরাধমূলক ষড়যন্ত্র করেন। তাঁরা চুক্তিবদ্ধ আইনসংগত পারিশ্রমিক ব্যতীত এবং চুক্তি বহির্ভূত কর্মকাণ্ড করে পাবলিক সার্ভেন্ট হিসেবে অবৈধ পারিতোষিক গ্রহণ করেন। তাঁরা সাত হাজার ১২৪ জন মালয়েশিয়ায় পাঠানো কর্মীর কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণসহ সর্বমোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন এবং এই অর্থ পাচার করেছেন।

আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় গত ১১ মার্চ আসামি মাসুদসহ অন্যদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারাসহ দুর্নীতি দমন প্রতিরোধ আইন ১৯৪৭ সনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো বিশেষ প্রয়োজন।

এর আগে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিলের ওসিকে শোকজ, খুলে দেওয়ার নির্দেশ

রাজধানীর কদমতলীতে বিএনপি নেতার বাসা থেকে মরদেহ উদ্ধার

হাসনাতের হস্তক্ষেপে নবীন ফ্যাশনের মগবাজার বাদে সব শাখা চালু, ১৫ দিনের ঈদ উৎসবের ঘোষণা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যান, একজন আটক

হুমকির মুখে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি নবীন হাশেমি‎

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ

ঈদের আনন্দ সঙ্গী করে রাজধানীতে ফিরছে মানুষ

হাদি হত্যা মামলা: ফয়সাল, আলমগীরকে দিল্লি নিয়ে গেছে তদন্ত সংস্থা

‎আদাবরে পুলিশের টহল দলের সামনেই চুরির অভিযোগ