হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৬ জন চিহ্নিত

চেন্নাইগামী এক যাত্রীর চেকড লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ছয়জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের পাঁচজনকে পুলিশে দিয়েছে বিমান। একজন পলাতক।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ওই যাত্রী ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান। লাগেজে তাঁর ইউরো না পেয়ে লিখিত অভিযোগ করেন বিমানে। এরপরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। 

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চেন্নাই পৌঁছে এক যাত্রী তাঁর চেকড লাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলায় ছয়জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যান। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে।’ 

বোসরা ইসলাম বলেন, ‘এ ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে।’ 

এক বার্তায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায়, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের চেকড ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা।

মানব পাচার মামলায় অভিযুক্ত: মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে

নবীন ফ্যাশনের দোকান বন্ধ: আদালতে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

শাহজালালে কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনার বার উদ্ধার

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, প্রতিবাদে ঠিকানা পরিবহনের ৬ বাস জব্দ

পিবিআইয়ের তদন্ত: আদালতে করা মামলার ৬৩% আসামিই নির্দোষ

নবীন ফ্যাশনের দোকানের ঘটনা ‘ভুল-বোঝাবুঝি’: দোকান মালিক সমিতি

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন