হোম > সারা দেশ > ঢাকা

মোর দেন হ্যাপি: ভোটের পরিবেশ নিয়ে বললেন সাঈদ খোকন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নিজ এলাকা নাজিরাবাজারের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আল্লাহ তালা মেহেরবানি করলে নৌকা বিজয়ী হবে। ভোটের পরিবেশ নিয়ে আমি মোর দেন হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড।’ 

সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দে ভোট দিতে আসছে। এ এলাকার মানুষের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা কম। তাঁরা একটু সময় নিয়ে রিলাক্স মুডে আসে। সময় যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। আশা করছি দুপুরের পর ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে।’ 

কত পার্সেন্ট ভোটার উপস্থিতিতে আপনি সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটার সংখ্যা যত বেশি হয় আমি তত বেশি সন্তুষ্ট। আমি মনে করি, অলরেডি পুরান ঢাকার মানুষ ভোটকেন্দ্রে আসা শুরু করেছে, আপনি যদি কেন্দ্রগুলোতে যান, দেখবেন ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’ 

ভোটের পরিবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিচ্ছে। তারা প্রমাণ করে দিচ্ছে—শেখ হাসিনা যেটা বলেছেন—সেটাই সঠিক।’ 

জয়ের আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন বলেন, ‘আমি আশাবাদী, ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।’ কাকে ভোট দিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা মার্কায় দিয়েছি। ইনশা আল্লাহ জয় হবে।’

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহণের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার