হোম > সারা দেশ > ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স এই কনসার্টের আয়োজন করেছে। ছবি: আজকের পত্রিকা

দুপুর থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি। এর মধ্যেই আজ বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে জড়ো হয়েছে হাজারো মানুষ। বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে বাজানো হয় জাতীয় সংগীত। এরপর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়।

‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে জড়ো হয়েছে হাজারো মানুষ। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন উদ্‌যাপনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স। কনসার্টে গানে অংশ নিচ্ছেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো ব্যান্ড দল।

কনসার্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

ডিটিসিএর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিন রিং রোড, আট মেট্রো, ছয় এক্সপ্রেসওয়ে

বিমানবন্দর থেকে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু: ঢাবি

প্রাইভেট কারের চাকা বিস্ফোরণ, দুই অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত ১

রাজধানীর বংশালে জুয়ার আসর থেকে ১৫ জনকে গ্রেপ্তার, ২ মাস কারাদণ্ড

চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকলবন্দী কিশোর

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৮, মামলা ৬৫টি

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

৫ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল সীমিত, বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান