হোম > সারা দেশ > ঢাকা

ইসির আউটসোর্সিংয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, এনআইডি সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের (ইসি) আইডিয়া-২ প্রকল্পের আউটসোর্সিংয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।  আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এ অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে। 

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এর আগে দুই দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার রাতে এক বৈঠক থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অধীনে আইডিইএ-২ প্রকল্পে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী সারা দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ রাখার ঘোষণা দেন।

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে ইসিতে রাখা এবং আইডিইএ-২ প্রকল্পের নবম গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে দুই দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। 

দাবি না মানা পর্যন্ত সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মরতদের ঢাকায় এসে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, আইডিইএ-২ প্রকল্পে বর্তমানে ২ হাজার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তাঁরা মাঠপর্যায়ে এনআইডির কাজ করে থাকেন।

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে