হোম > সারা দেশ > ঢাকা

ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঐতিহাসিক আহসান মঞ্জিলে বর্ষবরণে ডিএসসিসি পরিচালিত সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে ঢাকার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। শেকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগ ঘটলে বাঙালি সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, সিটি করপোরেশনের কার্যক্রম মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। জনসেবার চাহিদা পূরণে অনেক সময় ছুটির দিনেও কাজ করতে হচ্ছে উল্লেখ করে তিনি মাঠপর্যায়ে সর্বদা সক্রিয় থাকার আহ্বান জানান।

আবদুস সালাম আরও বলেন, সরকারের নির্দেশনা ও সেবামুখী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে নগরবাসীকে দ্রুত ও কার্যকর সেবা দিতে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় ডিএসসিসির বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দুপুর পর্যন্ত চলে এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ডিএসসিসি পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শামীমসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার: র‍্যাব

গণপিটুনিতে যুবক আহত, পরে পুলিশ হেফাজতে মৃত্যু

ফ্ল্যাট দুর্নীতি: টিউলিপ সিদ্দিকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর

রাজধানীতে পৃথক স্থানে কিশোর ও যুবকের আত্মহত্যার অভিযোগ

বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ-ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

ঢাবিতে নারী হেনস্তার অভিযোগ, তিন দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার