হোম > সারা দেশ > ঢাকা

তিন দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাত্রা শিক্ষার্থীদের একাংশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে মিছিল নিয়ে যাচ্ছেন একদল আন্দোলনরত শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

‎টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে প্রায় ১৮০ থেকে ২০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে তাঁরা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের/মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

‎দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়। কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা পুনরায় তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে অগ্রসর হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে।

‎ঘটনাস্থলে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের সামনে পুলিশ অবস্থান নেয়।

‎আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

‎বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেয়। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

‎আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

‎তবে আন্দোলনকারীদের মধ্যেই পরবর্তী কর্মসূচি নিয়ে মতভেদ দেখা যায়। কেউ সচিবালয়ে যাওয়ার পক্ষে, কেউ শিক্ষা বোর্ডে যাওয়ার পক্ষে এবং কেউ শাহবাগমুখী কর্মসূচির পক্ষে মত দেয়। ফলে একপর্যায়ে কর্মসূচির পরবর্তী গন্তব্য নির্ধারণে তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা: জাতিসংঘের অধীনে বিচার দাবি বরকত উল্লাহ বুলুর

বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মতিউর গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে শিক্ষার্থীদের একাংশের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার