হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছুরিকাহত পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠে ৪৩টি সেলাই লেগেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত এসআই মো. ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।

আজ শুক্রবার বিকেলে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হামলাটি হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি এসআই ওসমান গণির মোবাইল ফোনে কল করে তাঁর বাসার গেটের সামনে ডেকে নেন, পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে কথা বলতে। ভুক্তভোগীর ধারণা, ওই ঘটনার সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে।

প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তাঁর পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেও তিনি হামলাকারীকে ধাওয়া করেন, তবে তাকে আটক করতে পারেননি।

পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই ওসমান গণির পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে। হামলায় তাঁর পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: শফিকুর রহমান

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দুজনের মৃত্যু

গ্যাসের অভাবে দীর্ঘ অপেক্ষা

গণহত্যার দায়ে আ.লীগের বিচার দাবি ১১ দলের

‘রক্তাক্ত হাত নিয়েই কাজে যাতি হয়’

৪ বছর পর চাকরি ফিরে পেলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত পুলিশ কনস্টেবল

দিল্লিতে পুলিশি হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

মহাসড়কে ডাকাতি রোধ ও যানজট কমাতে জোর দেবে হাইওয়ে পুলিশ

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই: ডিএমপি কমিশনার

হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা