হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রী ও যানবাহন-চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ৩টা থেকে এ যানজট দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী সানারপাড় থেকে কাঁচপুর পর্যন্ত দূরপাল্লা ও আঞ্চলিক দুই লেনের প্রায় ৪ কিলোমিটার সড়কে যানবাহনের জট। এর ফলে যাত্রাপথে আটকা রয়েছেন অসংখ্য যাত্রী ও যানবাহন-চালকেরা। এ প্রতিবেদন লেখার সময়ও (বিকেল ৪টা ৪০) যানজট দেখা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক কারখানার শ্রমিকদের আন্দোলনের ফলে এই যানজট সৃষ্টি হয়।

যানজটে আটকা পড়া সজীব বলেন, ‘৩৫ মিনিটের বেশি সময় ধরে মাদানি নগর ঢালে আটকা পড়েছি। গাড়ি নড়াচড়া করছে না। কী হয়েছে এখন পর্যন্ত জানতে পারিনি।’

গুরুত্বপূর্ণ কাজে কচুয়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন তামিম। তিনি বলেন, ‘যাত্রাবাড়ী আসার পথে ফাঁকা রাস্তা পেয়েছি। কিন্তু চিটাগং রোড এসে অনেকক্ষণ ধরে যানজটে আটকে আছি।’  

কয়েকজন লোকাল বাসচালক জানান, সকাল থেকে সড়ক ফাঁকা থাকলেও বেলা ৩টার পর থেকে মৌচাক থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  

এ বিষয় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘বন্দর উপজেলার একটা কারখানার শ্রমিকদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করায় এই যানজট সৃষ্টি হয়েছিল। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সরিয়ে দিয়েছি। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’

পিবিআইয়ের তদন্ত: আদালতে করা মামলার ৬৩% আসামিই নির্দোষ

নবীন ফ্যাশনের দোকানের ঘটনা ‘ভুল-বোঝাবুঝি’: দোকান মালিক সমিতি

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১

ঢাকার যানজট : এপ্রিলেই পরিবর্তনের প্রত্যাশা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার