হোম > সারা দেশ > ঢাকা

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাসার সামনে থেকে শিশুর গলার চেন ছিনতাই করা হয়। ছবি: সিসিটিভির ফুটেজ

রাজধানীর উত্তরায় নিজ বাসার সামনে রিকশায় বসে থাকা এক স্কুলশিশুর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনার সময় শিশুটির সঙ্গে তার মা ছিলেন।

গত মঙ্গলবার দুপুরে উত্তরার ৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানিয়েছে, এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার তারা থানায় অভিযোগ করবেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসার সামনে রিকশা থামার পর মুহূর্তের মধ্যেই এক ব্যক্তি শিশুটির গলা থেকে চেন টেনে নিয়ে পাশেই অপেক্ষায় থাকা মোটরসাইকেলে উঠে দ্রুত চলে যায়। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে।

শিশুটির বাবা জানান, ঘটনার দিন তিনি দেশের বাইরে ছিলেন। প্রতিদিনের মতো কেজিতে পড়ুয়া মেয়েকে নিয়ে বিদ্যালয় থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। দুপুরের দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ২৬ নম্বর বাসার সামনে রিকশাটি থামায়। আগে থেকেই একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ধীরগতিতে তাদের অনুসরণ করছিল।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, রিকশা থামার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল থেকে একজন নেমে এসে শিশুটির গলায় থাকা স্বর্ণের চেন টান দিয়ে ছিনিয়ে নেয়। পরে সে দ্রুত মোটরসাইকেলে উঠে সহযোগীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শিশুটির পরিবার জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

রাজধানীতে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় একজন নিহত, আহত ২

বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

কেরানীগঞ্জে অবৈধ ইয়াবা তৈরির দুই কারখানার সন্ধান, কাঁচামাল জব্দ

মোহাম্মদপুরে মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

বিআরটিএতে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

নির্বাচনের আগে পোস্ট-ইসলামিজম কেন ‘জামায়াতের কোলে’—প্রশ্ন মাহফুজ আলমের

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি

স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায়: পরকীয়া নয়, প্রাথমিক তদন্তে ‘ইগো প্রবলেম’ পাচ্ছে পুলিশ