হোম > সারা দেশ > টাঙ্গাইল

কলেজছাত্রীকে ধর্ষণ: আ.লীগ নেতা বড় মনির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ৮ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ঢাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ এই তারিখ ধার্য করেন।

আদালতের নারী ও শিশু নির্যাতন দমন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা হক বিষয়টি নিশ্চিত করেন।

আজ প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

গত ২৯ মার্চ রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ রাজধানীর তুরাগ থানায় প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনির ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে। তাঁকে জোর করে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী।

এ ঘটনায় পরদিন ৩০ মার্চ ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওই শিক্ষার্থী মামলায় অভিযোগ করেন, ফেসবুকে গোলাম কিবরিয়া ওরফে বড় মনির সঙ্গে পরিচয় হয়। প্রথম পর্যায়ে হাই-হ্যালো হতো। একপর্যায়ে বড় মনি ভুক্তভোগীকে ছোট বোন বলে সম্বোধন করেন। এরপর তাঁর সঙ্গে ছাত্রীর হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিওতে কথা হতো।

ভুক্তভোগী ছাত্রী আরও বলেন, গত ২৯ মার্চ ইফতারের পর গোলাম কিবরিয়া ওরফে বড় মনি ভুক্তভোগী ছাত্রীকে মেসেজ দিয়ে উত্তরায় জমজম টাওয়ারের পাশে অ্যাপেক্স শো-রুমের সামনে থাকতে বলেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের সময় অ্যাপেক্স শো-রুমের সামনে অপেক্ষা করার ১০-১৫ মিনিট পর বড় মনি রিকশা নিয়ে আসেন এবং রিকশায় উঠতে বলেন। বড় মনির কথামতো ভুক্তভোগী ছাত্রী তাঁর সঙ্গে রিকশায় ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে তুরাগ থানার প্রিয়াংকা সিটির ৬ নম্বর রোডের ৭ নম্বর বাসার পশ্চিম পাশের ফ্ল্যাটের তৃতীয় তলার উত্তর-পশ্চিম পাশের রুমের ভেতর নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।

এরপর ভুক্তভোগী ছাত্রী তাঁর বাবাকে ফোন দেন। তাঁর বাবা ঘটনা শুনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড় মনি টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই।

আগের একটি ধর্ষণ মামলায় বর্তমানে জামিনে আছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি বড় মনি।

জামিন হলেই আ.লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে আসকের নোটিশ

অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক শহিদুর রহমান এবং এসবি প্রধান গোলাম রসুল

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

ফিলিং স্টেশনে তেলের মজুত বাড়েনি, ভিড় আগের মতোই

চাঁদাবাজির মামলায় আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় জামিন

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার তদন্ত ও বিচারের দাবি জাকসুসহ ছাত্রসংগঠনগুলোর

উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে মার্কেট ভাঙচুর, রাস্তায় আগুন