হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আগে বেতন-ভাতা নিয়ে কিছু কারখানায় ঝামেলা হতে পারে: এসপি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঈদের আগে বেতন-ভাতা নিয়ে কিছু কারখানায় ঝামেলা হতে পারে। যে সমস্ত কারখানায় ঝামেলা হতে পারে সে সমস্ত কারখানা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর এসপি (পুলিশ সুপার) মোহাম্মদ সারোয়ার আলম। 

আজ বুধবার দুপুরে সাভারের উলাইল এলাকায় ঈদকে সামনে রেখে বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শনে এসে আল মুসলিম গার্মেন্টসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

সারোয়ার আলম বলেন, যেসকল কারখানায় ঝামেলা হতে পারে সেসব কারখানা আমরা চিহ্নিত করেছি। সে সকল কারখানা গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা নজরদারি করছি। তাদের সঙ্গে আমরা সব সময় যোগাযোগ রাখছি, যাতে তারা যথা সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারে। 

তিনি আরও বলেন, সাভার আশুলিয়া ধামরাই থানায় প্রায় ১ হাজার ৮০০ কলকারখানা আছে। এই সকল কলকারখানায় ঈদের সময় যথাযথভাবে যাতে বেতন-ভাতা পরিশোধ করা হয়, সে জন্য সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করেছি। আমরা বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, বেপজা সবার সঙ্গে কথা বলেছি। 

ঈদে শিল্পাঞ্চল বন্ধ থাকলেও শিল্প কারখানায় চুরি, ডাকাতিসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দুর্ঘটনা এড়াতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত-রাস্তা দখলমুক্ত, গ্রেপ্তার ৪

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

অর্থ লুটপাটের অভিযোগে রাকিন সিটি প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন

চার দাবি পূরণে ঢাকা মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের আলটিমেটাম

বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ