হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসিসহ ৪ কর্মকর্তাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনাকে কেন্দ্র করে সাভার থানায় বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ওসি আরমান আলীকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় গতকাল সোমবার সাভার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর রহমান ও মো. মেরাজকেও প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

জানা গেছে, গত শুক্রবার (২২ মে) সাভারে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দেশ টিভির ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইফুর রহমান তুহিন, ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম, গাড়িচালক জয়নাল আবেদীন এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

অভিযোগ রয়েছে, সাভারের চিহ্নিত মাদক কারবারি শামীম হোসেন ও তাঁর সহযোগীরা সাংবাদিকদের ওপর এ হামলা চালান। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

হামলার ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি শামীম হোসেনের সঙ্গে সাভার থানার কয়েকজন পুলিশ সদস্যের সখ্যতার অভিযোগও উঠেছে। অভিযোগে রয়েছে , এসআই মনিরুল ইসলাম এবং এএসআই আসিফুর রহমান ও মো. মেরাজের সঙ্গে ওই মাদক কারবারির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

এদিকে আজ ঢাকায় কর্মরত সাংবাদিকেরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নজরে আনেন। এর পরপরই সাভার থানার ওসি আরমান আলীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ওসি আরমান আলীকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই কারণে গতকাল আরও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

মুক্ত আসর ও আমিই নজরুলের আয়োজনে ‘অঞ্জলি লহ মোর’

ঈদে ১২ ঘণ্টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে ডিএনসিসি

রাজধানীর পশুর হাট: কিসের শঙ্কায় সস্তায় গরু ছাড়ছেন ব্যাপারীরা

বৃষ্টি ও কাদা-পানির ভোগান্তি উপেক্ষা করে জমে উঠেছে রাজধানীর পশুর হাট

সরকারি জমিতে অনুমোদনহীন পশুর হাট বসিয়ে হাসিল আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

‘১৫০ টাকার ভাড়া ৫০০ টাকা, তবু গাড়ি নাই’

হাটের তারকা ‘টাইসন’ দাম ১১ লাখ টাকা

নির্দেশনা উপেক্ষিত, রাজধানীতে অবৈধ পশুর হাট

জমে উঠেছে কোরবানির পশুর হাট

কেরানীগঞ্জে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ, ২ ইজারাদারকে জরিমানা