হোম > সারা দেশ > ঢাকা

ডাকসু নির্বাচন: ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর মনোনীত জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। রিটের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি শেখ তাহসান আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি গ্রহণের জন্য দিন ধার্য করেন। এই শুনানির পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ফরহাদের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসতে পারে।

আদালতের আজকের কার্যতালিকার ২৮৫ নম্বর ক্রমিকে রিট আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছিল। তবে ব্যস্ত কার্যসূচির কারণে আদালত তাৎক্ষণিক শুনানি না করে মঙ্গলবার দিন নির্ধারণ করেন।

এই রিটটি দায়ের করেছিলেন বামজোট সমর্থিত প্যানেল ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন’ মনোনীয়ত জিএস পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম।

রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তিনি শুনানি মামলার আইনি দিকগুলো তুলে ধরেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা পুরোদমে চলছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন রিমান্ডে

সাবেক এমপি হারুন, পুলিশ কর্মকর্তাসহ তিনজন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর করতে ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

শিশু অপহরণ-হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন গ্রেপ্তার

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক