হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর নাম হাসান হাওলাদার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক লেগুনা চালক নুরে আলম (২৩)।

আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন।

আহত নুরে আলম বলেন, ‘আমি আর হাসান রামপুরা বনশ্রী থেকে খিলগাঁও-মাদারটেক লেগুনা চালাই। বেশ কয়েক দিন ধরে ইমনসহ বেশ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। আজ রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রীজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। এ সময় তাঁরা হাসানকে ছুরিকাঘাত করে। আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাতে করে তাঁরা পালিয়ে যায়। পরে হাসানকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’

নিহত হাসানের বোন তানিয়া আক্তার বলেন, ‘আমাদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে। বর্তমানে রামপুরা কুঞ্জবন এলাকায় থাকেন। বাবার নাম আলমগীর হাওলাদার। হাসান নিজের লেগুনা নিজেই চালাতেন। রাতে লোক মুখে জানতে পারি, হাসানকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে হাসানের মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রামপুরা থেকে ওই যুবককে সহকর্মীরা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সহকর্মীরা জানান, ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর পেটেসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এছাড়া আহত নুরে আলমের পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা