হোম > সারা দেশ > ঢাকা

বিল কমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ সময় হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এতে হাসপাতালের আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত হাসপাতালটিতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠোঁটে আঘাত পাওয়া এক রোগী সেখানে চিকিৎসা নেন। তাঁর চিকিৎসার বিল আসে তিন হাজার টাকা। রোগীর স্বজনেরা বিল কমানোর অনুরোধ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু অংশ মওকুফ করতে রাজি হয়। তবে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে রোগী বিল পরিশোধ করে হাসপাতাল ছেড়ে যাওয়ার পর কয়েকজন যুবক সেখানে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালান।

হাসপাতালটির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনি বলেন, ‘এই ঘটনায় হাসপাতালের আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।’ হামলায় জড়িত অন্যদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান ওসি।

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০

ডেসকোর যেসব প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা