হোম > সারা দেশ > ঢাকা

এখনো নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন, হতাহতের আশঙ্কা কম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। 

অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে। 

সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’ 

কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’ 

উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’

আরও পড়ুুন—

ঢাকায় আজ বেড়েছে গরম

‎তেজগাঁও কলেজে ‘নকল’ ধরায় শিক্ষককে মারধর, মামলা

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুই হেলমেটধারীর গুলি

প্রবন্ধের বই এবার কম

রাজধানীর তুরাগে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীতে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

‘বন্যার টাকা কই’—প্রশ্নের মুখে আসিফ মাহমুদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের নিচে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ঢাবির হলে তোফাজ্জল হত্যা: পলাতক ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ