হোম > সারা দেশ > ঢাকা

মুক্তি পাচ্ছেন না বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ, আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সম্প্রতি এই মামলায় তাঁর জামিন হয়েছে। তবে মুক্তির আগেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন আজ বুধবার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামের এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় হওয়া হত্যাচেষ্টার মামলায় নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

এসআই হেলাল উদ্দিন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ গতকাল মঙ্গলবার অধ্যাপক কলিমুল্লাহকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারণ করেছেন। একই সঙ্গে কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

ওই আবেদনে বলা হয়, আসামি কলিমুল্লাহ এই মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তিনি কারাগারে থাকায় তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মুস্তাঈন বিল্লাহ সাব্বির। ওই বছরের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোড এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। একটি গুলি তাঁর বাম হাতের কনুইয়ের মাঝখানে লেগে বিপরীত দিক দিয়ে বেরিয়ে যায়। উপস্থিত লোকজন তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) নেন। পরে সুস্থ হয়ে মুস্তাঈন বিল্লাহ সাব্বির উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।

২০২৫ সালের ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বেরোবির উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তাঁকে ওই মামলায় হাইকোর্ট জামিন দেন। গত সোমবার তাঁর পক্ষে আদালতে জামিননামা দাখিল করা হয়। তবে মুক্তির আগেই আরও এক মামলায় গ্রেপ্তারের আবেদন করায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না।

রাজধানীর শাহবাগ ও বাড্ডা থেকে অজ্ঞাতনামা ২ মরদেহ উদ্ধার

এবার আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন

আদাবরে বিএনপি নেতা হত্যা মামলার আসামি লেদু র‍্যাবের হাতে গ্রেপ্তার

গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যা: ব্যক্তিগত গাড়িচালকের মৃত্যুদণ্ড

২৫ লাখে খুনি ভাড়া, নেপথ্যে বিএনপি নেতা জনি: সংবাদ সম্মেলনে যুবদল নেতা

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম